বই- সি ইউ অ্যাট দ্য টপ
লেখক- জিগ জিগলার
বিষয়- আত্ম-উন্নয়ন
প্রকাশকাল- ১৯৭৫ সাল
জিগ এই বইয়ে সেইসব গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে কথা বলেছেন, যেখানে কিছু আত্ম-উন্নয়নমূলক কৌশল প্রয়োগ করলে আরও স্বাস্থ্যকর ও পরিপূর্ণ জীবনযাপন সম্ভব। বুঝতে হবে আত্ম-উন্নয়ন জীবনের মাত্র একদিক থেকে আসে না, বরং অনেক দিক একসাথে সামঞ্জস্যপূর্ণ হতে হয় সর্বোচ্চ ফল পেতে হলে।
জিগলারের অন্যান্য সকল কাজের মতো এই বইয়েও সঠিক মানসিকতার গুরুত্ব তুলে ধরা হয়েছে, বিশেষ করে যে মানসিকতা আপনাকে আকাঙ্ক্ষিত ফল এনে দেবে। এই বইয়েই প্রথম জানতে পারি কীভাবে নিচু মানসিকতা আপনার জীবন ধ্বংস করে দিতে পারে। জিগ আরও শিখিয়েছেন ইচ্ছাশক্তি কীভাবে দৈনন্দিন সিদ্ধান্ত প্রভাবিত করে, সাফল্যের জন্য লক্ষ্য নির্ধারণ কত জরুরি, কীভাবে সুস্থ আত্ম-ভাবমূর্তি তৈরি করতে হয় এবং অন্যদের সঙ্গে সবচেয়ে দৃঢ় সম্পর্ক কীভাবে গড়ে তুলতে হয়।
এই বইটি আমার জীবনে সবচেয়ে বড় যে প্রভাব ফেলেছিল তা হচ্ছে প্রথমবার শেখা সেই সত্য কথা- 'যদি আপনি যথেষ্ট মানুষকে তাদের চাওয়া পূরণে সাহায্য করেন, তাহলে আপনিও জীবনে যেকোনো কিছু পাবেন।' এই অসাধারণ জ্ঞান, যা আজও আমার চিন্তাভাবনা ও কর্মকান্ড প্রভাবিত করে, প্রথম পড়েছিলাম এই বই থেকেই।
লেখক: অনুবাদক ও লেখক।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা