বই- দ্য ইউনিভার্সিটি অব সাকসেস
লেখক- অগ ম্যান্ডিনো
বিষয়- আত্ম-সাফল্য ও ব্যক্তিগত অর্জন
প্রকাশকাল- ১৯৮২ সাল
পাঁচশোরও বেশি পৃষ্ঠার এই বইটি মূলত সাফল্যের ওপর একটি পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম। বইটি সাজানো হয়েছে দশটি সেমিস্টারে, প্রতিটি সেমিস্টারে পাঁচটি করে পাঠ, মোট ৫০ টি লেসন। এই লেসন পড়ান ব্যক্তিগত উন্নয়ন জগতের সবচেয়ে প্রভাবশালী কিছু ব্যক্তিত্ব। যেমন, জেমস অ্যালেন, নেপোলিয়ন হিল, ডক্টর ম্যাক্সওয়েল মাল্টজ, ডেল কার্নেগি এবং আরও অনেকে।
আমার নিজের কপিতে প্রায় প্রতিটি পাতায় দাগানো অসংখ্য মূল্যবান কথা আছে। প্রতিটি লেসনই স্বতন্ত্রভাবে পড়া যায়। একটি লেসন পড়ে তার ওপর ভাবা, নিজের জীবনে প্রয়োগ করা, তারপর পরের লেসনে এগোনো সম্ভব। আমি সত্যিই বিস্মিত হয়েছিলাম প্রতিটি লেসনই আমার চিন্তাধারায় পরিবর্তন এনেছে, এতই শক্তিশালী ছিল এগুলো।
এই বইটি আপনাকে নিজের আত্মসম্মান ও অনুপ্রেরণা বাড়াতে শেখাবে এবং এমন সব খারাপ অভ্যাস দূর করতে সাহায্য করবে, যেগুলো আপনার লক্ষ্য অর্জনের পথে বাধা হয়ে দাঁড়ায়।
সবমিলিয়ে, এই 'বিশ্ববিদ্যালয়' থেকে পড়াশোনা শেষ করলে সত্যিকার অর্থেই আপনি সাফল্যের এক পূর্ণাঙ্গ শিক্ষা লাভ করবেন।
লেখক: অনুবাদক ও লেখক।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা