
মো. শফিকুল ইসলাম
মুন্সিগঞ্জ জেলা পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মো. হাসান মিয়া নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩:৩০ টার সময় মুন্সিগঞ্জ থানাধীন পূর্ব নতুনগাঁও এলাকার জামে মসজিদের সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাসান মিয়া নতুনগাঁও এলাকার মো. আলাউদ্দিন ওরফে খোকা মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের এসআই (নিঃ) পলাশ কান্তি রায় ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে নতুনগাঁও এলাকায় ওত পেতে থাকেন। হাসান মিয়ার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত হাসান মিয়ার বিরুদ্ধে পূর্বেও ৯টি অপরাধমূলক মামলা রয়েছে।
এই ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মুন্সিগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে এবং এটি আরও জোরদার করা হবে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা