সাইদ হাসান আফরান:-
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী। ইউ-টার্ন নেওয়ার সময় দ্রুতগতির একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রবিবার ১৩ এপ্রিল রাত আনুমানিক ৮ টা সময় মুন্সিগঞ্জের গজারিয়ার আনারপুরা বাস ষ্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজিচালিত অটোরিকশা ইউ-টার্ন নিচ্ছিল, ঠিক সেই সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজির এক যাত্রী হাসপাতালে নেওয়া পথে মারা যান। নিহত ব্যক্তি মশিউর রহমান (৩৮) তিনি ফ্রেশ কোম্পানির কর্মচারী,ফায়ার ম্যান হিসাবে নিয়োজিত ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন তাঁদের মধ্যে দুইজনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরী বিভাগে চিকিৎসাক খন্দকার ডাক্তার আশাদ কবির উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন।
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত হোসেন জানান, স্থানীয়রা পুলিশকে খবর দিলে ভবেরচর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে “ সড়কে অতিরিক্ত গতি ও অসতর্ক ইউ-টার্ন এই দুর্ঘটনাটি ঘটেছে”। তবে সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে ইউ-টার্ন ব্যবস্থাপনা এবং গতিসীমা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা