নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ রাজদিয়া বায়তুশ শরীফ জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।গত ৯ মে শুক্রবার এক সভা আহবানের মধ্য দিয়ে আগামী ২ বছরের জন্য মসজিদটির পরিচলনার জন্য সর্ব সম্মতিক্রমে সিঙ্গাপুর প্রবাসী মোঃ মামুন ইকবালকে সভাপতি ও অ্যাডভোকেট কামাল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন মোঃ হাবিবুল্লাহ মাস্টার। এর আগে জুমা নামাজের পূর্বে স্থানীয় মুসল্লীদের উপস্থিতিতে মসজিদের কমিটির গঠনের ঘোষণা দেওয়া হয়। পরে বাদ আছর সর্ব সম্মতিক্রমে মামুন ইকবালকে সভাপতি ও হাজী মোঃ মুসার পরিবর্তে তার ছোট ভাই অ্যাডভোকেট কামাল হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠনের পক্ষে সম্মতি স্বরূপ স্থানীয় ৪৮ জনের গণস্বাক্ষর গ্রহন করা হয়। সভায় রাজদিয়া বায়তু'শ শরীফ জামে মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন হাওলাদার, সহ-সভাপতি হুমায়ুন কবীর হাওলাদার ও জমিস উদ্দীন শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা