আল আমিন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের আনারপুরা এলাকায় অন্য একটি গাড়ির সঙ্গে পিকাপের সংঘর্ষে পিকাপের চালক সজল মিয়া (৪৫) নিহত হয়েছে।
পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের আনারপুর এলাকায় ঢাকাগামী লেনে অজ্ঞাতনামা একটি গাড়ির পেছনে ধাক্কা দেয় পিকআপটি। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় পিকআপ চালক সজল মারা যায়।
নিহত সজল পটুয়াখালী জেলার বাউফল থানার বরিবাসা গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।
বিষয়টি সম্পর্কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন,' খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশ ও পিকআপটি বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন'।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা