গজারিয়া প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়ায় ৬০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক।
রবিবার সকাল সাড়ে ১১ ঘটিকায় উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তার মোড় থেকে মোঃ আল-আমিন (৩৪) পিতা-মৃত মনির হোসেনকে গ্রেফতার করে গজারিয়া থানা পুলিশ।
মোঃ আল আমিন মেঘনা উপজেলার নয়াগাঁও গ্রামের মৃত মনির হোসেনের ছেলে।
গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানার এসআই(নিরস্ত্র) মোঃ রায়হান শেখ সঙ্গীও কোর্স নিয়ে মাদক কারবারি আটক করা হয়।
তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা