খাসকান্দি নিবাসী ছিদ্দিক মিয়ার নাতী সৌদি প্রবাসী সাকিল মিয়ার বড় ছেলে কুয়েত প্রবাসী আলী আজম মৃত্যুবরণ করেছেন। গত ১ জুলাই ২০২৫ খ্রী. মংগলবার সকাল ৮ টায় ইহজগতের মায়া ত্যাগ করেন।
জানা যায়, মরহুম আলী আজম কুয়েতে অবস্থান কালে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়। এরপর কুয়েত থেকে সফরে গিয়ে ভারতের চেন্নাইয়ের নামকরা হসপিটাল থেকে অপারেশন করেন। তারপরেও ডাক্তার বলেন যে তার ক্যান্সার রক্তের সাথে মিশে গিয়ে ফুসফুস নস্ট হয়ে গিয়েছে তাই আর চিকিৎসা করার ক্ষমতা আমাদের নাই তাই দেশে নিয়ে যান।
এই ক্যান্সারের চিকিৎসা কোথাও নাই। তাই অবশেষে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছেন।
আল্লাহ যেন আলী আজমের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার শোকাহত পরিবার কে ধৈর্যধারণ করার তাওফিক দান করেন। তার মৃত্যুতে খাসকান্দি-চান্দের আপামর জনগণ শোকাহত।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা