
আমাদের আড়িয়াল বিল
আক্তার বিন আমির আহমদ
আমাদের আড়িয়াল
দেশ সেরা বিল,
এইখানে বাস করে
সাদা বক চিল!
ছোট- ছোট জোড় খালে
সরপুঁটি কৈ,
অহরহ ছুটাছুটি
করে হৈচৈ।
কচি- কচি ধানচারা
হাত নেড়ে কয়,
বারবার এসো তবে
নেই কোনো ভয়।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা