সাধী আক্তার সেতু, স্টাফ রিপোর্টার:
গতকাল বৃহঃবার বালিগাঁও আমজাদ আলী কলেজে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বালিগাঁও আমজাদ আলী কলেজ টঙ্গীবাড়ী উপজেলা শাখার আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ওজন মাপা হয়েছে।
বালিগাঁও আমজাদ আলী কলেজের প্রভাষক হারুন অর রশিদ এর পরিচালনায় ও শিক্ষার্থী সাজিদের সঞ্চালনায়
সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত উক্ত ক্যম্পেইনে ১২২জন শিক্ষার্থী ও স্থানীয়দের গ্রুপ নির্ণয় করা হয়।
উক্ত অনুষ্ঠানে স্বেচ্ছাসেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টঙ্গীবাড়ী উপজেলা শাখার সদস্য শান্ত হোসেন, শুভ মন্ডল, খান মো. রায়হান, মো.সানি, ফাতেমা আক্তার, মিম আক্তার, তমা, বর্ষা, জয়িতা, জিহাদ, সাগর, ইমা, ফাতেমা, ঈষা, মাহিয়া প্রমুখ।
এ সময় স্বেচ্ছাসেবী ও সংগঠক অনিক শেখ সেচ্ছাসেবীদের কার্যক্রমের প্রশংসা করেন সেইসঙ্গে সবাইকে মানবতাবাদী মানুষ হওয়ার জন্য আহ্বান জানান।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা