নিজস্ব প্রতিবেদক :
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সহকারী সাহিত্য সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন শিক্ষক, সাংবাদিক, লেখক ও মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রমজান মাহমুদ।
ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি দুর্বলতা রমজান মাহমুদের। তার প্রথম প্রকাশিত ছড়া ১৯৯৯ সালে প্রকাশিত হয় ইরানী দূতাবাস থেকে প্রকাশিত কিশোর নিউজ লেটার মাসিক পত্রিকায়। এরপর ছোট গল্পকার হিসেবে গল্প লিখেছেন স্থানীয় ও দেশের প্রায় সবগুলো জাতীয় দৈনিকে। ২০১৪ সাল থেকে ইতিহাস ও প্রত্নতত্ত্বের উপর লিখেছেন গবেষণামূলক লেখা। রমজান মাহমুদের লেখায় পাঠক নতুন কিছু খুঁজে পান, থাকে নতুন গবেষণা! যা বিক্রমপুরের ইতিহাসকে সমৃদ্ধ করছে প্রতিনিয়ত।
সাংবাদিকতা শুরু করেন ২০১০ সাল থেকে। প্রথমে অনলাইন নিউজ পোর্টালে কাজ শুরু করলেও পরবর্তীতে জাতীয় দৈনিক ভোরের ডাক, কিছুদিন মানবকন্ঠ ও নয়াদিগন্তের সাথে জেলা ও উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। বিক্রমপুর চাঁদের হাটের মুখপাত্র আজকের বিক্রমপুর পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন। 
২০২৫ বই মেলায় ঐতিহ্যবাহী প্রকাশনাসংস্থা ‘ঘাসফুল নদী' হতে প্রকাশিত হয় ইতিহাস-ঐতিহ্য বিষয়কগ্রন্থ “মুন্সিগঞ্জ-বিক্রমপুর প্রাচীন বাংলার এক সমৃদ্ধ জনপদ”। বইটি পাঠক মহলে ব্যাপক আলোচিত হয়।
আরো একটি পারিবারিক গ্রন্থ “বয়রাগাদির মৃধা পরিবার ও তাদের আত্মীয় পরিজন” আসছে জুন ২০২৫ প্রকাশিত হবে । বইটির প্রকাশক হিসেবে রয়েছেন ফ্রান্স প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মৃধা ইয়াসিন। বইটি ঢাকা থেকে প্রকাশিত হবে।
তিনি সিরাজদিখান উচ্চ বিদ্যালয় থেকে ২০০৬ সালে এসএসসি , সরকারি হরগঙ্গা কলেজ থেকে ২০০৮ সালে এইচএসসি , জাবি থেকে ২০১০ সালে অনার্স, ২০১১ সালে মাস্টার্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬ সালে মাস্টার্স করেন।
তার যোগদানে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা