নিজস্ব প্রতিবেদক :
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সহকারী সাহিত্য সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন শিক্ষক, লেখক ও মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের সাহিত্য সম্পাদক মেহেদী হাসান হিমেল।
তরুণ ছড়াকার হিমেল: শিশু-কিশোর সাহিত্যে সম্ভাবনার আলো।
শিশু-কিশোরদের মনে স্বপ্নের বীজ বপনে অঙ্গীকারবদ্ধ এক প্রতিশ্রুতিশীল সাহিত্যিক মেহেদী হাসান হিমেল। মুন্সিগঞ্জ সদর উপজেলায় জন্ম নেওয়া এই তরুণ বর্তমানে শিক্ষকতা, সাহিত্যচর্চা ও সমাজসেবামূলক কাজে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত রেখেছেন।
২০০৭ সালে লেখালেখির যাত্রা শুরু করেন মেহেদী হাসান হিমেল। এ পর্যন্ত তার পাঁচটি বই প্রকাশিত হয়েছে । তিনি লেখার মাধ্যমে শিশুদের মনোজগতে আলো ছড়ানো, মূল্যবোধ ও কল্পনাশক্তির বিকাশ ঘটাতে চান।
স্থানীয় মাসিক পত্রিকায় প্রথম লেখা প্রকাশের মধ্য দিয়ে সাহিত্য যাত্রার পথ সুস্পষ্ট হয়। সেখান থেকেই তিনি ধীরে ধীরে পা রেখেছেন দেশের শীর্ষস্থানীয় দৈনিক যেমন - প্রথম আলো, সমকাল, যুগান্তর, ইত্তেফাক, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ভোরের কাগজ, যায়যায়দিনসহ জতীয় প্রায় সকল পত্রিকায়।
তিনি ছড়া লেখার পাশাপাশি ছড়া সাক্ষাৎকার, ছড়াগল্প, ছোটগল্প, রম্যগল্প, প্রবন্ধ লিখে যাচ্ছেন নিয়মিত।
তার দেশবরেণ্য ব্যক্তিদের "ছড়ায় ছড়ায় সাক্ষাৎকার" ও "দাওয়াত" বইটি পাঠকের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনি হিসাববিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে অনার্স-মাস্টার্স শেষ করেছেন।
শিক্ষকতা পেশায় কর্মরত আছেন। পাশাপাশি সেচ্ছাসেবী সংগঠন বিসমিল্লাহ ফাউন্ডেশন এর সভাপতি হিসেবে সমাজসেবামূলক কাজে দায়িত্ব পালন করছেন।
তার যোগদানে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা