নিজস্ব প্রতিবেদক:
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সহযোগী সম্পাদক হলেন গোলাম আশরাফ খান উজ্জ্বল। ইতিহাস ও প্রত্নতত্ত্ব গবেষক। তিনি ইতিহাসের খোঁজে চষে বেড়ান সারাদেশ। টেকনাফ থেকে থেকে তেতুলিয়া। রূপসা থেকে পাথারিয়া - এই চৌহদ্দির মধ্যে ২০০০ দর্শনীয় স্থান পর্যবেক্ষণ করছেন। অর্থাৎ তিনি ৬৪ জেলার বেশীর ভাগ উপজেলায় ঘুরেছেন প্রত্নতত্ত্বের জন্য।
গোলাম আশরাফ খান উজ্জ্বল একাধারে সাংবাদিক, ইতিহাস ও প্রত্নতত্ত্ব গবেষক, গল্পকার, কবি এবং প্রাবন্ধিক। তিনি ২৫ টি গ্রন্থের লেখক। লেখক হিসেবে গোলাম আশরাফ খান উজ্জ্বল ভারতেও ব্যাপক জনপ্রিয় হয়েছেন।
গোলাম আশরাফ খান উজ্জ্বল ইতিহাস ও প্রত্নতত্ত্ব, সাংবাদিকতা, সাহিত্যে বিশেষ অবদানের জন্য বেশ কয়েকটি সম্মাননা অর্জন করেছেন। এর মধ্য সোনারং প্রগতী সংঘ সম্মাননা, গাজীপুর ধীরাশ্রম সাহিত্য সম্মাননা, মুন্সীগঞ্জের খবর সাহিত্য সম্মাননা, মৃত্তিকা সাহিত্য সম্মাননা (প্রত্নতত্ত্ব গবেষণায়), মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব সম্মাননা (সাংবাদিকতায়), সত্যপ্রকাশ সম্মাননা (সাংবাদিকায়), মুন্সীগঞ্জ হিরন কিরন থিয়েটার সম্মাননা (সংগীত), চাঁদপুর জেলা প্রশাসন সম্মাননা ও মুন্সীগঞ্জের খবর আজীবন সাহিত্য সম্মাননা অন্যতম।
গোলাম আশরাফ খান উজ্জ্বলের জন্ম ২০ আগষ্ট ১৯৭০খ্রীষ্টাব্দ। তিনি লেখা পড়া করেছেন কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, কে. কে. গভ. ইন্সটিটিউশন, সরকারি হরগঙ্গা কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। কর্ম জীবনে তিনি সপ্তাহিক নিখুঁত খবরের নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত। সেই সাথে তিনি মুন্সীগঞ্জ জেলা সাহিত্য পরিষদের সভাপতি, মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের উপদেষ্টা ও মুন্সীগঞ্জ জেলা ইতিহাস পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গোলাম আশরাফ খান উজ্জ্বলের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক ও প্রকাশক আশরাফ ইকবাল। নব যোগদানকৃত সহযোগী সম্পাদককে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন পত্রিকার সম্পাদক, সম্পাদক মণ্ডলী, সাংবাদিকসহ সকল স্টাফ ও কলাকুশলীবৃন্দ।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা