
নিজস্ব প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদর উপজেলার মুন্সিরহাট খাসকান্দি এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে পাইপগান, কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—পূর্ব শিলমন্দি এলাকার ফিরোজ মোল্লার ছেলে তোফাজ্জল মোল্লা (২৫) এবং রমজানবেগ এলাকার মনির হোসেন বেপারীর ছেলে সিফাত বেপারী (২৫)।
অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, গোয়েন্দা শাখার এসআই রাশেদ মুন্সি সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেন। তল্লাশিতে তাদের কাছ থেকে ১টি পাইপগান, ২টি কার্তুজ এবং ৩টি ক্রিস উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা