সিরাজদিখানের খাস মহল বালুচরে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলার সব থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে মুন্সিগঞ্জ জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল ৫ সেপ্টেম্বর ২০২৬ রাত সাড়ে ৯টায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান থানাধীন খাস মহল বালুচর এলাকায় মাদীনাতুল ক্কওমী মাদ্রাসার সামনের পাকা রাস্তায় এই অভিযান পরিচালনা করেন এসআই (নিরস্ত্র) মোহাম্মদ কামরুল হাসান, পিপিএম, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন সিরাজদিখান থানার চর সাংহারদি (চর চসিমুদ্দিন) এলাকার সৈয়দ আক্তার হোসেনের ছেলে মো. সৈয়দ জামাল হোসেন (৩১)।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মুন্সিগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং এই অভিযান আরও জোরদার করা হবে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা