
সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার এক
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্র। গতকাল ১৬ সেপ্টেম্বর রাত পৌনে ৮টায় এই অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়।
শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মো. ওয়াহিদুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সিরাজদিখান থানাধীন শেখরনগর ইউনিয়নের ফৈনপুর পশ্চিমহাটি এলাকায় আসামির নিজ বাড়ির উত্তর পাশের পাকা রাস্তা থেকে এই অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন মৃত আলী হোসেন ও মৃত নেছারুন বেগম দম্পতির ছেলে মো. আবু তাহের শেখ (৬০)। তিনি সিরাজদিখান থানার ফৈনপুর পশ্চিমহাটি এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, বিধি মোতাবেক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা