
মো. শফিকুল ইসলাম
মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামে চাঞ্চল্যকর জসিম নায়েব হত্যা মামলার অন্যতম আসামি মোহন মিয়াকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গত ১৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে জেলা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মোহন মিয়া (৫২) চর আব্দুল্লাহপুর গ্রামের মৃত সিরাজুল প্রধানের ছেলে।
পুলিশ জানায়, চর আব্দুল্লাহ গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা এবং সাম্প্রতিক নির্বাচন পরবর্তী সময়ে কথা কাটাকাটির জেরে ৩৫ বছর বয়সী জসিম নায়েবকে হত্যা করা হয়। এই নৃশংস ঘটনার পর মুন্সি
গঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছিল। মামলার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিল। জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে যে, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে অভিযান চালিয়ে এজাহারনামীয় অন্যতম আসামি মোহন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযান বর্তমানে চলমান রয়েছে। অপরাধ ও অপরাধীর তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছে। একইসাথে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা