
মুন্সিগঞ্জের শ্রীনগরে ধর্ষণ ও চুরি মামলার এজাহারনামীয় আসামি মো. রেদোয়ান ওরফে ঈসান আহমেদকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। গত ০৪ মার্চ ২০২৬ তারিখ বুধবার শ্রীনগর থানাধীন এম. রহমান মার্কেটের সামনে থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রেদোয়ান শ্রীনগর থানার দয়াহাটা টেক্কামার্কেট এলাকার শেখ ইসমাইলের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে শ্রীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং পেনাল কোডের ৩৭9 ধারায় একটি মামলা দায়ের করা হয়, যার নম্বর ০৫(০২)২০২৬। মামলার পর থেকে আসামি পলাতক থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. জাহাঙ্গীর আলম ও তার সংঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
মুন্সিগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা