গজারিয়ায় পুলিশের অভিযান গাঁজাসহ আটক এক
মুন্সিগঞ্জের বার্তা প্রতিবেদক
গজারিয়া পুলিশের বিশেষ অভিযান ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে থানা পুলিশ|
বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গজারিয়া থানা পুলিশের তৎপরতায় মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ১|মোঃ আরমান (২০), পিতা-মোস্তফা কামাল, সাং-জিরো আইস মাইজ খা, ইউনিয়ন-চান্দিনা, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে গজারিয়া বাউশিয়া ইউনিয়ন বাউশিয়া গ্রামস্থ চট্টগ্রাম টু ঢাকাগমী আঞ্চলিক মহাসড়কের পাশে মেঘনা প্যাকেজিং লিমিটেড এর গেইটের সামনে হইতে গ্রেফতার করা হয়েছে|
গ্রেফতারের সময় তাদের (এক) কেজি গাঁজা, মূল্য ২০,০০০/- টাকা, উদ্ধার করা হয়| উক্ত বিষয়ে এজাহার প্রাপ্তি সাপেক্ষে গজারিয়া থানার মামলায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে|
এ ঘটনায় গজারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ|
গজারিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী আরো জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান অব্যাহত থাকবে| পাশাপাশি মাদক সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানায় জানিয়ে সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে|
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা