
ডিবির জালে ১১ মামলার আসামি, উদ্ধার ৪ গ্রাম হেরোইন
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫৫ মিনিটে টংগীবাড়ী থানার টংগীবাড়ী (মাঝিবাড়ি) এলাকায় সবুজ মাঝির কাঠের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ সাগর ওরফে শাকিল মাঝি (৪৩) ও মোঃ আবু বক্কর হৃদয় (৩২)। তাদের কাছ থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২০ হাজার টাকা।
পুলিশ জানায়, শাকিল মাঝির বিরুদ্ধে পূর্বে ১১টি মাদক মামলা রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জেলার মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা