
আজ রাত ২১টা ২০ মিনিটে সিরাজদিখান থানা পুলিশের অভিযানে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
সিরাজদিখান থানার এসআই (নি.) মোঃ নোমান ছিদ্দিক সঙ্গীয় এএসআই (নিঃ) কামরুল হাসান ও পুলিশ ফোর্সসহ রশুনিয়া ইউনিয়নের শিকদার মার্কেট সংলগ্ন উত্তর আবিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে জনৈক আক্তার সরদারের অটো রিকশার গ্যারেজ থেকে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ বাবু মিয়া (২৭) ও সিয়াম মোল্লা (১৯)। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা