প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৬:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২৫, ৫:২১ পি.এম
আশরাফ ইকবাল এর ছড়া

একটি পাখি
আশরাফ ইকবাল
খুব সকালে গাছের ডালে
একটি পাখি গান গায়,
কি আভরণ! গানের মাঝে
একই তালে ঘুম ভাঙায়।
তার কাছে চাওয়া পাওয়া
অনেক ছিল বাকি,
মনের মাঝে হারিয়ে যাওয়া
সেও দিল ফাঁকি।
মনের মাঝে অনেক দু:খ
তাকে নিয়ে হল,
সেই পাখিটি পাব কোথায়
আমায় শুধু বল।
এ জীবনে কখনও কি
উঠবে সে আর ডাকি?
সে দুখটাকে ঘুচাতে তাই
তার ছবিটাই আঁকি।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা