সাথী আক্তার সেতু:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সিংহেরনন্দন গ্রামে খালের উপর ব্রীজ থাকলেও দুই পাশে নেই এপ্রোচ সড়ক। এতে যানবাহন চলাচলে তেমন কোনও কাজে আসছে না ব্রীজটি। পায়ে হেটে যাতায়াতেও দূর্ভোগের স্বীকার হচ্ছেন সাধারণ জনগন। উপজেলার আড়িয়ল ইউনিয়নের সিংহেরনন্দন গ্রামের যাতায়াতের একমাত্র সড়কের উপর এ ব্রীজের অবস্থান। সেখানকার শামসু মেম্বার বাড়ি সংলগ্ন এই ব্রীজটি ২০১৯ সালের ফেব্রুয়ারীতে উদ্বোধন করেন তৎকালিন সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফ্তা ইয়াসমিন এমিলি। ব্রীজটি নির্মাণ বাস্তবায়ন করে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফিরোজা ট্রেডার্স ব্রীজটি নির্মাণ করলেও আজ পর্যন্ত নির্মাণ হয়নি সড়কের দুই পাশের এপ্রোচ সড়ক। ব্রীজটির দক্ষিণ পাশে কোনও সড়ক না থাকায় এ ব্রীজটি নির্মাণে কোন কোনও সুফল বয়ে আনেনি গ্রামবাসীর জন্য। এদিকে বর্ষা মৌসুমে ব্রীজের দুই পাশে মাটি নড়ম হয়ে ভাঙ্গতে শুরু করে, সামান্ন বৃষ্টিতেই চলাচল অযোগ্য হয়ে যায় সড়কটি। এতে পায়ে হেটে যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীর। কেও অসুস্থ হলে খাটিয়াতে করে নিতে হয় চিকিৎসা করাতে। যানবাহন তো দুরের কথা, একটি অটোরিকশা কিংবা রিকশা যাতায়াতই দুস্কর। সহস্রাধিক মানুষের যাতায়াতের সিংহেরনন্দন মাদবর বাড়ি সংলক্স এ ব্রীজের একপাশে এপ্রোচ সড়ক নির্মিত হলে সিংহেরনন্দন গ্রাম ছাড়াও উপজেলার ভদ্রপাড়া নিতিরা গ্রামবাসীর উপকারে আসতো। গ্রাম দু'টির যাতায়াতের উন্নয়নে এ ব্রীজের দুই পাশে এপ্রোচ সড়কসহ দক্ষিন পাশের সড়ক নির্মাণের জোর দাবী তুলেছেন গ্রামবাসী। এ ব্যাপারে উপজেলার আড়িয়ল ইউনিয়ন পরিষদের সদস্য মিরাজ মাদবর বলেন এপ্রোচ সড়টি নির্মাণে আমরা সরকারের কাছে বরাদ্দ চেয়েছি।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা