প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৪:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৫, ৭:৩৯ পি.এম
শ্রীনগরে শহীদ রাষ্ট্রপতির শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান'র ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (৩০ মে) সকাল ১১ ঘটিকায় শ্রীনগর বাইপাসে শ্রীনগর উপজেলা বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মৃধা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক হাফিজুল ইসলাম খান l
সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন।
আলোচনা ও দোয়া মাহফিলে শ্রীনগর উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, অংগসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা