অনিক শেখ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের নির্বাচনী জনসভায় যোগ দিতে টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর স্কুল মাঠে বিএনপির এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় যোগ দিতে ধীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কৃষকদলের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন।
মিছিলে অংশ নেন উপজেলা কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক শামিম বেপারী, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা এবং ধীপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য শামছুল হক দেওয়ান।
মিছিলটি সার্বিকভাবে তাঁদের তত্ত্বাবধান ও সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
এ সময় নেতাকর্মীরা বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং জনসভা সফল করার আহ্বান জানান।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা