প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৬:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২৬, ৭:২১ পি.এম
ভবেরচর ঈদগাঁ ও গোরস্থান কমিটির নির্বাচন অনুষ্ঠিত,সভাপতি হারুন মৃধা

মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধি:
গজারিয়ায় ঐতিহ্যবাহী ভবেরচর ঈদগাঁ ও গোরস্থান কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।সভাপতি পদে হাতি প্রতীকে ২৬৯ ভোট পেয়ে বিজয়ী হলেন মো:হারুন অর রশিদ মৃধা তাঁর নিকটতম প্রতিদ্ধন্ধী বাঘ প্রতীকের আব্দুল বাসেত চৌধুরী পেয়েছেন ২০৫ ভোট ও ঘোড়া প্রতীকে ৯৪ ভোট পেয়ে ৩য় হয়েছেন আতাউর রহমান খোকন।
শনিবার(১আগষ্ট)সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।জানা যায়,৮৫১ টি ভোটের মধ্যে মোট ৫৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ইতিমধ্যে মনোনীত কার্যকরী কমিটির অন্যান্য'রা হলেন সহ-সভাপতি ১.আব্দুল্লাহ আল মামুন
২। মোঃ নান্নু মিয়া সরকার ৩। মোঃ মতিন ঢালী
৪। সা:সম্পাদক পদে আল আমিন সিকদার ৫।সহ-সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ৬।নাজমুল সরকার ৭।কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম ৮।সাংগঠনিক সম্পাদক পদে মমিনুর রহমান ৯।প্রচার সম্পাদক পদে মোঃ মমিনুল হক ভূঞা ১০।দপ্তর সম্পাদক পদে মোস্তফা সরকার
১১।ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মোজাম্মেল হক
কার্যনির্বাহী সদস্য ১২। সালেহ আহাম্মদ
১৩।মোঃ হাসান ঢালী ১৪।মনিরুজ্জামান তালুকদার (তপন) ১৪। মোঃ আলমগীর হোসেন মিয়া ১৫। মোঃ জাহাঙ্গীর আলম ১৬। সাখাওয়াত হোসেন প্রধান ১৭। মোঃ সাইফুল ইসলাম সিকদার ১৮। মিজানুর রহমান ফকির ১৯। মোঃ আঃ রাজ্জাক সিকদার প্রমুখ।
ভোট গননা শেষে নির্বাচন এর প্রিজাইডিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো:সাইদুর রহমান এই ফলাফল ঘোষণা করেন।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা