প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৫:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৬, ৪:৫৮ এ.এম
শ্রীনগরে গভীর রাতে সিসিটিভিতে ধরা পড়লো অস্ত্রধারী ডাকাত দল, আতঙ্কে এলাকাবাসী

শ্রীনগরে গভীর রাতে সিসিটিভিতে ধরা পড়লো অস্ত্রধারী ডাকাত দল, আতঙ্কে এলাকাবাসী
শ্রীনগর প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেয়টখালী ডাক্তার রোড এলাকায় গভীর রাতে সিসিটিভি ফুটেজে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে সন্দেহভাজন একদল ডাকাতের উপস্থিতি ধরা পড়েছে। শনিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাপ্ত সিসিটিভি ফুটেজে দেখা যায়, একদল ব্যক্তি একটি কারখানার সাইট এলাকা থেকে একে একে বের হয়ে আসছে। তাদের প্রত্যেকের হাতেই দেশীয় অস্ত্র ছিল বলে দৃশ্যমান হয়। ধারণা করা হচ্ছে, তারা সংঘবদ্ধভাবে কোনো ডাকাতির উদ্দেশ্যে এলাকায় প্রবেশ করেছিল।
ঘটনার পর থেকেই পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে এ ধরনের অস্ত্রধারী দলের চলাচল তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি করেছে।
এ বিষয়ে স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
শ্রীনগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা