শ্রীনগরে যুবকের ঝুলন্ত লাশ
মোহাম্মদ ছিবগাতুল্লাহ
শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আম্বানীপাড়ায় চায়না প্রজেক্টের দক্ষিণ পাশে ও রেল লাইনের পশ্চিম পাশে পরিত্যক্ত একটি বাড়িতে রানা আহম্মেদ (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ।
নিহত রানা আহম্মেদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার দামদীপুর গ্রামের আজিজুলের ছেলে।
ষোলঘরের আম্বানীপাড়ায় মো. রানা আহম্মেদ (২৮) নামে যুবককে কালী কড়াই গাছের সাথে তার পরিহিত লুঙ্গির একাংশ দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।
তার বড় বোন জামাই জানায়, গত ২রা মার্চ তিনি শ্রমিক কাজের উদ্দেশ্যে তার দুলাভাইয়ের সঙ্গে শ্রীনগরে আসেন। গত মঙ্গলবার তার দুলাভাই কাজ করার উদ্দেশ্যে ডাক দিলে তিনি কাজের জন্য যাননি। পরবর্তীতে তার দুলাভাই সন্ধ্যায় কাজের থেকে ফিরে তাকে বাসায় দেখতে পাননি তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
পুলিশের এসআই মো. মাইনুল হোসেন খান জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মৃত ব্যক্তির কাছে একটি বাটন মোবাইল ফোন ও কিছু টাকা পাওয়া যায়। ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তার পরিচয় নিশ্চিত হয়।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে প্রাথমিকভাবে অপমৃত্যু হিসেবে বিষয়টি বিবেচনা করা হলেও তদন্ত শেষে ঘটনাটির প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা