স্টাফ রিপোর্টার
শ্রীনগরে অজ্ঞাত (২৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে শ্রীনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার হাসাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আব্দুল আলীমের বাড়ি সংলগ্ন হাইওয়ে রোডের ব্রীজের নিজ ডোবা থেকে ভাসমান অবস্থায় এই লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ডোবার পাশ দিয়ে পথচারি হটে যাওয়ার সময় লাশটি দেখতে পেয়ে মেম্বার নূরল ইসলাম শেখকে বিষয়টি অবগত করলে তিনি শ্রীনগর থানা পুলিশকে বিষয়টি জানান।
এ বিষয়ে শ্রীনগর থানার পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জুয়েল মিয়া বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করি। লাশের পরিচয় নিশ্চিত করার জন্য তদন্ত করা হচ্ছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা