সিরাজদিখান প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বসতঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে সিরাজদিখান থানা পুলিশ। উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর নুর জামাল মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজানগর ইউনিয়নের নয়া নগর গ্রামের মৃত লতিফ মিয়ার মেয়ে আমেনা বেগম(৪০) ও তার মেয়ে মরিয়ম (৫)।
স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল সোমবার মা ও মেয়ে ঘুম থেকে উঠতে দেরি করায় বাড়ির লোকজন ডাকতে গেলে ঘরের ভিতরে মা ও মেয়ের রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে সাথে সাথে সিরাজদিখান থানায় অবগত করলে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে গত রবিবার(১৮জানুয়ারি) ভোর রাতে এই ঘটনা ঘটে।
এবিষয় সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন,পারিবারিক কলহের কারণে এ হত্যাকান্ড হয়েছে। তার স্বামী পেশায় একজন দিনমজুর। ঘটনার পর থেকে সে পলাতক। ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল প্রস্তুত করা হচ্ছে। এ বিষয়ে নিহতের আত্মিয়ের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা