প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬, ১০:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬, ২:২০ পি.এম
সিরাজদিখানে সরকারি রাস্তার পাশের গাছ কেটে বিক্রির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সিরাজদিখানে সরকারি রাস্তার পাশের গাছ কেটে বিক্রির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
মোরসালিন রহমান
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সরকারি রাস্তার পাশের চারটি মেহগনি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতা প্রবাল ভূইয়ার বিরুদ্ধে। উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইছাপুরা চৌরাস্তা থেকে জৈনসার ইউনিয়ন পরিষদে যাতায়াতের রাস্তার পাশে থাকা চারটি মেহগনি গাছ কেটে বিক্রি করেন মোয়াজ্জেম ভূইয়ার ছেলে প্রবাল ভূইয়া। দলীয় প্রভাব খাটিয়ে তিনি গাছগুলো কেটে বিক্রি করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। গাছগুলোর আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
তবে গাছ কাটার অভিযোগ অস্বীকার করে প্রবাল ভূইয়া বলেন, গাছগুলো সরকারের নয়। এগুলো আমাদের ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির গাছ। রাস্তার জায়গা পূর্ব পাশ দিয়ে।
এ বিষয় সিরাজদিখান উপজেলা বন বিভাগ কর্মকর্তা হুমায়ুন কবির বলেন,বিষয়টি আপনার মাধ্যমে অবগত হলাম। ঘটনাস্থলে গিয়ে ঘটনা সত্যতা পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা