দৈনিক মুন্সিগঞ্জের বার্তা প্রকাশ ও পরিচালনা বিষয়ক আলোচনা সভা
সিজান খান:
মুন্সিগঞ্জে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সদর অফিসে সম্প্রতি এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় পত্রিকা প্রকাশ ও পরিচালনা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাটির সভাপতিত্ব করেন বাংলাদেশ সংবাদ সংস্থার মুন্সিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক মণ্ডলীর সদস্য বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক এড. মঞ্জুর মোরশেদ। দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল সভাটি পরিচালনা করেন।
সভায় বক্তারা বলেন, “একটি দায়িত্বশীল সংবাদপত্র সমাজের চেতনা জাগ্রত করতে এবং ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সত্য ও ন্যায়ের পক্ষে নিরপেক্ষ সাংবাদিকতা দেশ ও সমাজকে এগিয়ে নিতে পারে।”
আলোচনায় আরও উল্লেখ করা হয় যে, মুন্সিগঞ্জের বার্তা যেন সংবাদ পরিবেশনে নির্ভীক, সত্যনিষ্ঠ ও পেশাদারিত্ব বজায় রাখে—এটাই সকলের প্রত্যাশা।
পত্রিকার সম্পাদক ও সাংবাদিক সদস্যরা পত্রিকার ভবিষ্যৎ পরিকল্পনা, পাঠক সম্পৃক্ততা, জেলা ও উপজেলা পর্যায়ের সংবাদ কাভারেজ বিষয়ে মতামত উপস্থাপন করেন।
সভায় উপস্থিত অতিথিবৃন্দ মুন্সিগঞ্জের বার্তার নিরপেক্ষ ও মানসম্মত সংবাদ পরিবেশনের প্রয়াসকে স্বাগত জানান এবং এ উদ্যোগের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক মণ্ডলীর সদস্য আতিকুর রহমান টিপু, দৈনিক আমারদেশের জেলা প্রতিনিধি মো. মাহবুবুর রহমান, দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি আব্দুস সালাম, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি মমিন বিশ্বাস, ইতিহাস গবেষক দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সহযোগী সম্পাদক গোলাম আশরাফ খান উজ্জ্বল, দৈনিক মুন্সিগঞ্জের বার্তার নির্বাহী সম্পাদক বর্ষন মোহাম্মদ, স্টাফ রিপোর্টার আসিফ বাধন, বিশেষ প্রতিবেদক অর্নব, সিরাজদিখান প্রতিনিধি সিজান খান প্রমুখ।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা