আপরকাঠি গ্রামে ইফতার সামগ্রী বিতরণ
অনিক শেখ, স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের আপরকাঠি গ্রামে অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারের মাঝে উপহার সরুপ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
পবিত্র রমজান মাস উপলক্ষে আপরকাঠি দেওয়ানবাড়ি স্বদেশ গ্রুপের পক্ষ থেকে শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। আপরকাঠি দেওয়ান বাড়ি এলাকায় আয়োজিত এই বিতরণ কার্যক্রমে এলাকার বহু পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল— ২৫ কেজি মিনিকেট চাল, ২ কেজি মুড়ি, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি বুট, ১ কেজি বেসন, ২ কেজি চিনি, ৫ কেজি পেঁয়াজ, ১০০ গ্রাম ভুসি, ট্যাং ১ প্যাকেট এবং ১ কেজি খেজুরসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য।
আয়োজকরা জানান, রমজান মাসে অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা