
স্টাফ রিপোর্টার
সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তাসলিমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক ৪টার দিকে উপজেলার শেখরনগর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, সাবেক স্বামীর দায়ের করা সিআর মামলা নং-৫৮২/২৫-এর ভিত্তিতে আদালত থেকে জারি করা ওয়ারেন্ট অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শেখরনগর ফাঁড়ির এসআই আবু কালাম আজাদ-২। গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার বাদী মাহমুল হাসান জানান, পারিবারিক বিরোধের জেরে কয়েক মাস আগে বাংলাদেশ মুসলিম পারিবারিক আইন অনুযায়ী তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। দীর্ঘ প্রায় ১৮ বছরের দাম্পত্য জীবনের পর তালাক কার্যকর হলেও, তার অভিযোগ—সাবেক স্ত্রী তাসলিমা বেগম বসতবাড়ি ছাড়তে অস্বীকৃতি জানান এবং বাড়িটি তালাবদ্ধ করে রাখেন।
অন্যদিকে অভিযুক্ত তাসলিমা বেগমের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা থাকলেও পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, আদালতের নির্দেশ বাস্তবায়নে তাকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা