প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৫:১১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ১০:৫৪ পি.এম
স্বচ্ছতায় মুন্সিগঞ্জে পুলিশে নিয়োগ ব্রিফিং

ব্রিফিংকালে পুলিশ সুপার মহোদয় নিয়োগ ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি অত্যন্ত কঠোরভাবে ঘোষণা করেন যে, এবারের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হবে। তিনি কোনো প্রকার আর্থিক লেনদেন বা অনিয়ম রোধে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেন এবং দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করার নির্দেশ দেন। যোগ্য প্রার্থী বাছাইয়ের মাধ্যমেই পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
উক্ত ব্রিফিং প্যারেডে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা পুলিশের কঠোর অবস্থানের ফলে সাধারণ প্রার্থীদের মাঝে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিয়ে ব্যাপক উৎসাহ ও আস্থা লক্ষ্য করা গেছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা