মুন্সিগঞ্জে শহীদ ওসমান হাদির স্মরণে দোয়া ও মুড়ি-বাতাসা বিতরণ,,
বিস্তারিত:
মুন্সিগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদে আজ ২৬ ডিসেম্বর, পবিত্র জুম্মাবার জুম্মার নামাজ শেষে মুসল্লিদের অংশগ্রহণে শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে মুড়ি ও বাতাসা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, শহীদ ওসমান হাদির আদর্শকে ধারণ করেই এই আয়োজন করা হয়েছে। তারা বলেন, ওসমান হাদি তার নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন সাধারণ মানুষের মাঝে মুড়ি ও বাতাসা বিতরণের মাধ্যমে। সেই স্মৃতি ও আদর্শকে স্মরণ করে আজ তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়েছে এবং শেষে মুসল্লিদের মাঝে মুড়ি ও বাতাসা বিতরণ করা হয়েছে। তারা আরও জানান, এই মানবিক ও ব্যতিক্রমী ঐতিহ্য সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে চান তারা।
নয়াপাড়া যুব সমাজের এই ব্যতিক্রমী আয়োজনকে সাধারণ মুসল্লিরা আন্তরিকভাবে স্বাগত জানান। তারা বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন সত্যের কণ্ঠস্বর। তিনি যুবসমাজের মাঝে চিরকাল বেঁচে থাকবেন—এটাই আমাদের প্রত্যাশা।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা