প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৫:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ১০:২৮ পি.এম
টঙ্গীবাড়ীতে হাতপাখা প্রতীকের প্রার্থী কেএম বিল্লাল হোসাইনের গণসংযোগ

টঙ্গীবাড়ীতে হাতপাখা প্রতীকের প্রার্থী কেএম বিল্লাল হোসাইনের গণসংযোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী কে এম বিল্লাল হোসাইন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বাজার ও আশপাশের এলাকায় গণসংযোগে অংশ নেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, কুশল বিনিময় করেন এবং হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে এলাকার ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে জনগণ হাতপাখা প্রতীককে ভোট দিয়ে সংসদে যোগ্য ও নৈতিক নেতৃত্ব নিশ্চিত করবেন।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা