মুন্সিগঞ্জ-৩ আসনের প্রার্থী শ,ম, কামাল হোসেন গুরুতর আহত
মুন্সিগঞ্জ-৩ আসনের এমপি পদ-প্রার্থী ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মুন্সিগঞ্জ জেলা কমিটির সভাপতি শেখ মো. কামাল হোসেন দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন।
গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মনোনীত এই প্রার্থী গতকাল প্রচারণার শেষ দিনে গজারিয়া উপজেলায় সকাল থেকে গণসংযোগে অংশ নেন। সন্ধ্যার দিকে হোসেন্দি বাজার এলাকায় একটি দোকান থেকে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।
পরবর্তীতে করা এক্স-রে রিপোর্টে তার ডান পায়ের হাড় ভেঙে যাওয়ার পাশাপাশি কয়েকটি ইন্টারনাল নার্ভ ও লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
আহত অবস্থায় গজারিয়া থেকে সড়কপথে ফেরার সময় নারায়ণগঞ্জের ম্যাডিনোভা হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. আশিকুর রহমান খানের তত্ত্বাবধানে তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। আজ দুপুরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ ডা. রাজীব কুমার রায়ের তত্ত্বাবধানে তার ডান পায়ে প্লাস্টার করা হয়।
উল্লেখ্য, শেখ মো. কামাল হোসেন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও হৃদরোগে ভুগছেন।
আহত অবস্থায় তিনি মুন্সীগঞ্জ-৩ আসনের সকল ভোটার ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া ও মঙ্গল কামনা করেছেন।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা