প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৪:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৮:১৬ পি.এম
ট্যালেন্টপুলে বৃত্তি পেল বসাউল্লা গ্রামের মেধাবী শিক্ষার্থী আব্দুল্লাহ

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বসাউল্লা গ্রামের মেধাবী শিক্ষার্থী আব্দুল্লাহ অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। সে আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয় এর ছাত্র।
জানা যায়, আব্দুল্লাহর বাবার নাম রমজান শেখ এবং মায়ের নাম জেনি আক্তার। তাদের দুই ভাই বোনের মধ্যে আব্দুল্লাহ কনিষ্ঠ। তার বড় বোনের নাম রওনিকা। আব্দুল্লাহর বাবা বর্তমানে প্রবাসে কর্মরত আছেন।
পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই আব্দুল্লাহ পড়াশোনায় মনোযোগী এবং মেধাবী ছাত্র হিসেবে পরিচিত। তার এই সাফল্যে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং এলাকার মানুষ আনন্দ প্রকাশ করেছেন।
আব্দুল্লাহর এমন সাফল্যে এলাকাবাসী আশা করছেন, ভবিষ্যতেও সে পড়াশোনায় ভালো ফলাফল করে এলাকার সুনাম বৃদ্ধি করবে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা