প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৬:১১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৮:৩৭ পি.এম
মুন্সিগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পুলিশ লাইনস শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।
উক্ত কল্যাণ সভায় জেলার সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক পুলিশ, কোর্ট পুলিশ ও পুলিশ লাইনস থেকে আগত ইনচার্জগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। সভায় জানুয়ারী-২০২৬ মাসে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ও সাহসিকতাপূর্ণ ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পুলিশ সুপার তার সমাপনী বক্তব্যে পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করায় মুন্সিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জানুয়ারী-২০২৬ মাসে রুজুকৃত মামলাসহ তদন্তাধীন মামলাসমূহের তদন্তের অগ্রগতি এবং জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং সেবার মান বৃদ্ধিতে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কামরান, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ, শিক্ষানবিস প্রবেশনার সহকারী পুলিশ সুপার লিজা আক্তার ও শাহ শরফুদ্দিন মাহিনসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জবৃন্দ।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা