প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৪:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৬, ১১:০৩ পি.এম
সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতে ১ মাদকসেবী কে ১ মাসের কারাদন্ড

রোববার ৩ মে বিকাল ৫ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পুর্ব রাজদিয়া টেঙ্গুরিয়াপাড়া অভিযান চালিয়ে এ আসামীকে গ্রেফতার করেন।
পরে আসামী জসিমউদদীন কে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারহানুল আলম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ মাসের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারহানুল আলম বলেন,মাদক একটি সামাজিক ব্যাধি,মাদক সমাজকে ধ্বংস করে দেয়।বৃদ্ধি পায় চুরি ডাকাতি ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ।জনস্বার্থে জেলা ও উপজেলার পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে।
এ-সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান, এসআই নোমান সিদ্দিক সহ টিম।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা