
মুন্সিগঞ্জে ২০৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার এক
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০৪ বোতল ফেন্সিডিলসহ মো. জালাল উদ্দিন ওরফে সৌরভ (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম এর নির্দেশনায় মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) দুপুর ১টা ৪৫ মিনিটে ডিবির এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল শ্রীনগর থানার হাঁসাড়া পালেরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় নজরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া জালাল উদ্দিনের টিনশেড কক্ষ থেকে তিনটি ব্যাগে রাখা মোট ২০৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ১২ হাজার টাকা বলে জানায় পুলিশ।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা