প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৬:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৮:০২ পি.এম
টিসিবি পণ্য কম ওজনে বিক্রি করায় মুন্সীগঞ্জে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান বিকাল ৪টায় মুন্সীগঞ্জ সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মোবাইল কোর্ট চলাকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য কম ওজনে বিক্রয়ের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১টি মামলায় ১ জন টিসিবি ডিলারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, ভোক্তা স্বার্থ রক্ষা ও টিসিবির পণ্য সঠিক ওজনে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা