লৌহজংয়ে সংসদ সদস্যের নেতৃত্বে মা ইলিশ রক্ষার অভিযানে ৫ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ
আবু নাসের লিমন ।।
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় পরিচালিত অভিযানে ৮ জেলেকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের নেতৃত্বে পদ্মা নদীর লৌহজং অংশে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতু, লৌহজং উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দস সালাম মোল্লা, নৌপুলিশের ইনচার্জ মো. মালেক খসরু খান ও কোস্ট গার্ডের সদস্যরা সহযোগিতা করেন।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮ জেলেকে আটক করার পাশাপাশি বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়। পরে আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।
সংশ্লিষ্টরা জানান, মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধে অভিযান অব্যাহত রাখা প্রয়োজন। ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা মেনে চলতে জেলেদের প্রতি আহ্বান জানানো হয়।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা