মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন নবাগত অফিসার ইনচার্জ(ওসি) নকীব আকরাম হোসেন।
সোমবার(৩আগষ্ট)সন্ধ্যা ৭ঘটিকায় গজারিয়া থানার অফিসার ইনচার্জ এর অফিস কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া প্রেসক্লাবের সা:সম্পাদক শেখ নজরুল ইসলাম,যুগ্ম সম্পাদক আজিজুল হক পার্থ,সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মিয়া,সিনিয়র সাংবাদিক এস এম নাসির উদ্দীন,আমিরুল ইসলাম নয়ন,সায় ম ন শাহাদাত,সাইফুল ইসলাম শামীম,আরিফুল ইসলাম সাগর,খায়রুল ইসলাম হৃদয়, ওসমান গণি,রাসেল সরকার প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন ওসি তদন্ত মোঃ সাব্বির হোসেন।
এ সময় নবাগত ওসি নকীব আকরাম হোসেন সাংবাদিকদের সহায়তা চেয়ে বলেন,সন্ত্রাস ও মাদক মুক্ত গজারিয়া গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাব,একজন মানবিক পুলিশ অফিসার হিসেবে গজারিয়া থেকে বিদায় নিতে চাই।
নকীব আকরাম হোসেন এর আগে পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারও পূর্বে তিনি বরিশাল জেলার বিভিন্ন থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা