মো. খায়রুল ইসলাম হৃদয়: গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুল - জান্নাত।
আজ মঙ্গলবার বার সকাল সাড়ে এগারটায় তিনি এসএসসি পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে শিক্ষার্থীদের খোঁজ খবর নেন। পরবর্তী সময়ে বেলা সোয়া বারোটার দিকে গজারিয়া থানা পরিদর্শন করেন । এ সময় গজারিয়া থানা পুলিশের একটি দল জেলা প্রশাসককে গার্ড অব অনার প্রদান করেন। গজারিয়া থানা পরিদর্শন শেষে তিনি টেংগারচর ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তাসহ গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম ও সহকারী কমিশনার(ভুমি) মো.মামুন শরীফ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্হিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ মঙ্গলবার দিনব্যাপি সরকারী কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসক, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সহকারী কমিশনার(ভুমি) এর কার্যালয়,উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও শিক্ষা কর্মকর্তার কার্যালয় পরিদর্শনসহ একাধিক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করার কথা রয়েছে।
একই দিনের বিকালে গজারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দুইদিনব্যাপী আয়োজিত বর্ষবরণ উৎসবের দ্বিতীয় দিনের বৈশাখী মেলা পরিদর্শন ও বিভিন্ন কার্যক্রম উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করার কথা রয়েছে জেলা প্রশাসকের।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা