প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৫:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২৬, ৩:৫৪ পি.এম
গজারিয়ায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

আল আমিনঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মো. ইসমম (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গজারিয়া থানা পুলিশ।
ইসমম একই গ্রামের তাজুল ইসলামের ছেলে।
রোববার (৯ আগস্ট) রাতে গজারিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কিশোরীর পরিবারের অভিযোগ, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী কিশোরী বর্তমানে প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি জানাজানি হওয়ার পর তার মা গজারিয়া থানায় ইসমম ও তার আরও দুই সহযোগি মোট তিনজনের নামে শনিবার রাতে (৮ আগষ্ট) থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মো. ইসমমকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর অভিযুক্তকে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্তসহ পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, “ধর্ষণের অভিযোগে মো. ইসমমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
এদিকে, কিশোরীর পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা