হেমন্ত
গোলাম রব্বানী টুপুল
শিশির ভেজা শিউলি ফুলে
লাগলো হিমেল হাওয়া,
কাশফুলেরা মেলছে পাখা
হচ্ছে কোথায় যাওয়া?
নদীর পাঁজর শুঁকিয়ে এলো
নামলো জলের সিঁড়ি,
মাষ-মশুরের কলাই ক্ষেতে
বিছিয়ে দেওয়া পিড়ি।
পাতার বুকে বাতাস লাগে
দুলছে ক্ষেতের ধান,
সোনার রঙের ফসল যেন
স্রষ্টার অশেষ দান।
আকাশ ভরা নীলের খেলা
যেমন বাঁধাই ছবি,
হেমন্তেরই এমন রূপে
উদাস ভীষণ কবি।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা