মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়ায় “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
সোমবার(৬জুলাই)বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা বিআরডিবির উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা,বিনামূল্যে গাছের চারা বিতরণ, বিআরডিবির সুবিধাবাদীদের মাঝে ঋণ সহায়তা প্রদান করেন।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, কৃষি অফিসার আরাফাত বিন সিদ্দিক,বি আর ডিবি'র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম খাঁনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারী,বিআরডিবির সদস্য ও সুধীজন।
স্বাগত বক্তব্যে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার বলেন, বিআরডিবির মাধ্যমে পল্লী উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মূল স্বপ্ন স্বনির্ভর ও উৎপাদনমুখী গ্রাম গড়ে তোলা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং কৃষিভিত্তিক অর্থনীতির প্রসারের মাধ্যমেই কেবল একটি উন্নত ও স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
উপজেলা কৃষি অফিসার আরাফাত বিন সিদ্দিক বলেন,কৃষি ও পল্লী উন্নয়ন খাতের সমন্বিত কার্যক্রম গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারে এবং দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে,বিআরডিবির ঋণ যথাসময়ে পরিশোধের মাধ্যমে তহবিলের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সম্ভব। এতে আরও বেশি মানুষ এ সুবিধার আওতায় আসতে পারবেন।
সভায় প্রধান অতিথি'র বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া বলেন, দেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে বিআরডিবির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। একসময় এই প্রতিষ্ঠানের মাধ্যমে অগভীর ও গভীর নলকূপ বিতরণ সহ বিভিন্ন কৃষি সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও গ্রামীণ উন্নয়নে এ প্রতিষ্ঠানের ভূমিকা আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা