প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ১:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ১২:৫৯ এ.এম
সিরাজদিখানে অবাধে বিক্রি হচ্ছে জাটকা

মুন্সিগঞ্জের বার্তা প্রতিবেদক
জাতীয় সম্পদ ইলিশ তাই ইলিশ রক্ষায় সরকার নানাবিধ উদ্যোগ গ্রহণ করে থাকে নভেম্বর থেকে জুন এই ৮ মাস জাটকা আহরণ পরিবহন বিক্রি মজুদ নিষিদ্ধ আর এই আর এই নিষেধাজ্ঞা অমান্য করেই সিরাজদিখানের বিভিন্ন বাজারগুলোতে অবাধে বিক্রি হচ্ছে ইলিশ মাছের পোনা জাটকা, আজ সকাল দশটায় সিরাজদিখান বাজারে গিয়ে দেখা যায় প্রতি কেজি ঝাটকা ইলিশ বিক্রি হচ্ছে ২৫০—৩০০ টাকায়৷
সিরাজদিখান উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা বলেন আমরা প্রতিটি বাজারে ব্যানার টানিয়ে দিয়েছি লিফলেট বিতরণ করেছি, তারপরও যদি বিক্রি হয় সেটা আমরা আইনি পদক্ষেপ নেব, আমাদের লোকবল সংকটের কারণে কিছু জায়গায় সমস্যা হচ্ছে, তবে দ্রুত বাজারগুলোতে পর্যবেক্ষণ করে ব্যবস্থা গ্রহণ করব৷
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা